যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১৫
যশোর জেলার শহরতলির মড়লী এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং নয় এসএসসি পরীক্ষার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, বেলা দেড়টায় মুড়লী জামে মসজিদের সামনে যশোরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চারটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। ভ্যানগুলোতে বেশির ভাগই ছিল এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হয়।
এদিকে আহতদের জেনারেল হাসপাতারে ভর্তি করা হলেও রেশমা ও রুমি নামের দু’জনের অবস্থা আশংকাজনক হলে তাদের ঢাকায় পাঠানো করা হয়।
