২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ২ জন জেএমবি ক্যাডার গ্রেফতার

নীলফামারী পুলিশ চিলাহাটির একটি মসজিদ থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়া’তুল মুজাহেদিনের (জেএমবি) দুইজন জঙ্গিকে গ্রেফতার করেছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 01:54 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

গ্রেফতারকৃতরা হলো, মাওলানা শরীফুল ইসলাম ও আমিনুর রহমান।

স্থানীয়রা অভিযোগ করেছে গ্রেফতারকৃতরা ঐ অঞ্চলে জেএমবি জঙ্গিদের সংঘবদ্ধ করা ও মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি তৎপরতার প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত ছিল।