চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বুধবার বিকেলে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত তারিক বিন কামাল (৭) ছিল বিজিসি ট্রাস্ট পরিচালিত মাওলানা ঈসমাইল শিশু নিকেতনের প্রথম শ্রেণীর ছাত্র।
দুপুর ১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে এ দুর্ঘটনার শিকার হয়।
রাস্তার পাশে অপেক্ষা করার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়।
