২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদে চিফ হুইপের ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

জাতীয় সংসদের চিফ হুইপের ছেলের বিরুদ্ধে একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় তাকে হত্যার হুমকি দিয়েছে। পুলিশ সূত্র এ খবর জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

রমনা থানায় রোববার রাতে ‘গুড লাক’ রিয়েল এস্টেট এর মালিক এ ব্যাপারে একটি সাধারণ ডাইরি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, চিফ হুইপের ছেলে খন্দকার আব্দুল হামিদ ওরফে ডাব্লু এবং আরেক ছেলে পবন তাদের সহযোগী নিয়ে বৃহস্পতিবার মোতালেব প্লাজায় তার অফিসে গিয়ে চাঁদা দাবী করে। 

তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তাকে হত্যার হুমকি দেয়।

এঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এর আগে চাঁদা দাবির ঘটনায় চিফ হুইপের দুই ছেলের বিরুদ্ধে দুটি জিডি ও একটি মামলা হয়েছে।