২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধসে পড়া ফিনিক্স ভবনে মালিককে আদালতে আত্মসমর্পন করতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট রোববার জামিনের জন্যে আগামী দুই সপ্তাহের মধ্যে তেজগাঁওয়ের ধসে পড়া ফিনিক্স ভবনের মালিক দীন মোহাম্মদকে নিু আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দুর্ঘটনার ব্যাপারে দায়েরকৃত একটি মামলায় জামিন চেয়ে দীন মোহাম্মদের দাখিল করা একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত একটি বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ প্রদানের শর্তে আবেদনকারীর জামিন বিবেচনা করতে মুখ্য মহানগর হাকিমের আদালতে নির্দেশ দেন।

এছাড়াও হাইকোর্ট ফিনিক্স ভবন ধসের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্যে সরকারকে নির্দেশ দিয়েছেন।

দীন মোহাম্মদ সোমবার সশরীরে হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন জানান।

ফিনিক্স টেক্সটাইল ভবনটি গত ২৫ ফেব্র“য়ারি ধসে পড়ে। ওই ঘটনায় ২২ জন নিহত এবং অনেকে আহত হন।

তেজগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) খলিলুর রহমান গত ২৬ ফেব্র“য়ারি এ ঘটনায় দীন মোহাম্মদসহ সাতজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ফিনিক্স ভবনের মালিক দীন মোহাম্মদ সিটি ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা।

অপর অভিযুক্তরা হচ্ছেন, শোয়েবুর রহমান, এমএম মজিদ, ড. জাহাঙ্গীর আলম, এসএ হাসান, দেলোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম।

ফৌজদারি দণ্ডবিধির ৩৮২ ধারায় দায়ের করা এ মামলায় এস আই খলিলুর রহমান বলেন, মালিকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

দীন মোহাম্মদের পক্ষে অ্যাডভোকেট টিএইচ খান আদালতে জামিনের আবেদন জানান। এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল জামিন আবেদনের বিরোধিতা করেন।