ছাত্রনেতা রাজুর ১৪তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার
সন্ত্রাসবিরোধী ছাত্রনেতা মইন হোসেন রাজুর ১৪ তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হবে।
১৯৯২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী বিক্ষোভকালে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অস্ত্রধারী বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র দল এবং আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র লীগ--এর মধ্যে বন্দুকযুদ্ধকালে রাজু ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের মেধাবি ছাত্র রাজু বিক্ষোভকালে সময় অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়।
রাজুর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাজু সংসদ এবং কয়েকটি ছাত্র সংগঠন যৌথভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রাজু স্মৃতি ভাস্কর্য’ নির্মাণ করেছে।
রাজু বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ছিলেন।
রাজু সংসদসহ বিভিন্ন সংগঠন রাজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছে।
