র্যাবের এনকাউন্টারে অস্ত্র চোরাচালানি নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় রোববার ভোরে র্যাবের ক্রসফায়ারে আন্ডার ওয়ার্ল্ডের অস্ত্র চোরাচালানি আয়ুব আলী নিহত হয়েছে।
উপজেলার নিশ্চিন্তপুরের আয়েশা সিদ্দিক মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। র্যাব- ৭ ঘটনাস্থল থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, তিনটি বন্দুক ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব সূত্র জানায়, র্যাব সদস্যরা শনিবার ফটিকছড়ির নানুপুর গ্রাম থেকে আবদুল্লাহ মৌলভীর ছেলে আয়ুব আলীকে গ্রেপ্তার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। এরপর র্যাব সদস্যরা তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়।
র্যাব সদস্যরা ভোর পৌনে ৪টায় তাকে নিয়ে মাদ্রাসা মাঠে পোঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র্যাবের ওপর গুলি চালায়।
র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এসময় আয়ুব র্যাব হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে আয়ুব নিহত হয়।
র্যাবের একজন মুখপাত্র জানান, নিহত আয়ুবের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলেও সে দীর্ঘ দিন ধরে অস্ত্র কেনা বেঁচার সাথে জড়িত।
