বিএনপি’র ২ গ্র“পের সংঘর্ষে আহত ৫০, বোমা বিস্ফোরণ, তাজা বোমা উদ্ধার
ব্রাহ্মণনবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে রোববার বিএনপি’র দু’গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ৫০জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, শিমরাইলের সাতমাথা বাজারে টমেটো কেনাবেচাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মো. আলম এবং স্থানীয় বিএনপি নেতা আওয়াল মেম্বারের অনুসারীদের মধ্যে সকালে সংঘর্ষ ঘটে। এসময় ২০টি বোমা বিস্ফারিত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করে।
