মালিবাগে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নগরীর মালিবাগ - রামপুরা রোডের চৌধুরীপাড়ার কাছে রোববার দুপুর দেড়টার দিকে মিনিবাসের চাপায় অজ্ঞাত এক মহিলা (১৮) নিহত হয়েছে।
নিহতের পরনে নেভি ব্লু রংয়ের থ্রিপিস ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাস্তা পর হওয়ার সময় বুড়িগঙ্গা পরিবহনের একটি মিনিবাস মালিবাগ থেকে রামপুরের দিকে যাওয়ার পথে ওই মহিলাকে চাপা দেয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
