২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পাটুরিয়া--দৌলতদিয়া ঘাটে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জের পাটুরিয়া--দৌলতদিয়া ঘাটে লঞ্চ পারাপারের জাল টিকেট বিক্রিকে কেন্দ্র করে রোববার ফেরি চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 03:28 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দৌলতদিয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ মামুন বার্তাসংস্থা বিডিনিউজকে জানান, রোববার দুপুর ১২ টার দিকে যাত্রীদের কাছে জাল টিকেট বিক্রি করার সময় মঞ্জুর রহমান নামে এক দালালকে পুলিশ হাতেনাতে ধরে ফেললে সংঘবদ্ধ দালালচক্র বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়।

এ সময় ঘাটের দু’দিকে কয়েক’শ যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়লে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়।

দুপুর দেড়টার দিকে ঘাট কর্তৃপক্ষ, পুলিশ ও দালাল চক্রের মধ্যে সমঝোতার মাধ্যমে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।