২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ জ্বালানি তেলের দোকান

টঙ্গী ও তার পাশ্ববর্তী এলাকায় কিছু অসাধু দোকানী প্রশাসনের নাকের ডগায়  ইত্যাদি অবাধে জ্বালানি তেল বিক্রি করছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 08:51 AM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সূত্র জানায়, এই অসাধু ব্যবসায়ী চক্রটি ফায়ার সার্ভিসের বৈধ লাইসেন্স ছাড়াই টঙ্গী এরশাদ নগর, কলেজগেইট, চেরাগ আলী, রেলগেইট, মিল গেইট, টঙ্গী রেল স্টেশন, আনার কলি, আউচপাড়া, বড় বাজার, টঙ্গী বাজার এবং বিসিক শিল্প নগরীসহ শহরের বিভিন্ন স্থানে পেট্রোল, ডিজেল, কেরোসিন বিক্রি করছে।

সূত্র আরও জানায়, একই সাথে এই অসাধু চক্রটি সরকারকে ব্যাপক পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত করছে। ব্যবসায়ীরা মাটির নিচে ট্যাঙ্কার না করে উন্মুক্ত অবস্থায় ড্রামে ভরে পেট্রোলজাত দ্রব্যের মতো দাহ্য পদার্থ অবাধে বিক্রি করছে। এর ফলে যেকোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অসাধু ব্যবসায়ীরা সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উন্মুক্ত অবস্থায় ড্রামে ভরে পেট্রোলজাত দ্রব্যের মত দাহ্য পদার্থ অবাধে বিক্রয় করে যাচ্ছে।

এসব ব্যবসায়ী ছাড়াও হাট-বাজারের অলি-গলিতে দোকান থেকে প্রতিদিন জ্বালানি তেল বিক্রয় হচ্ছে। তাদের কোন ফায়ার ব্রিগেডের বৈধ লাইসেন্স নেই।

টঙ্গীর কয়েকটি পেট্রোল পাম্পের মালিকরা বিডিনিউজকে জানান, এসব দোকানদার তেলের সাথে ব্যাপকভাবে ভেজাল মিশ্রণ করে। তারা পুরাতন জাহাজের তেল এবং ছাতক-সুনামগঞ্জ থেকে আসা নিুমানের চোরাই তেল মিশ্রণ করে বাজার দর থেকে কম টাকা মূল্যে বিক্রি করে।

এ ধরনের ভেজাল পেট্রোল ও ডিজেল ব্যবহারের কারণে একদিকে যেমন কালো ধোঁয়া পরিবেশ দূষিত করছে অপরদিকে গাড়ীর ইঞ্জিনের শক্তি কমে যাচ্ছে।