হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা ও গাছ চাপা পড়ে ২ জনের মৃত্যু
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা ও গাছের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দিতে শনিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী মিতালী পরিবহন একজন মহিলাকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই মহিলা ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় আহত হয় আরো ৩০ জন।
নিহতের নাম জরিনা বেগম (৪৫)। তার বাড়ি ওই এলাকার কারখানা গ্রামে।
এদিকে পৃথক ঘটনায় শনিবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আফজাল মিয়া (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আফজালের বাড়ি চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামে।
এ দুর্ঘটনায় দিদার মিয়া (১৭) ও বাবুল মিয়া (৩৪) নামে অপর দুই শ্রমিক গুরুতর আহত হয়। এরমধ্যে আহত দিদারকে ঢাকা এবং বাবলুকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
