২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ নিহত ৩, আহত ৩০

শেরপুর-শ্রীবরর্দী সড়কের চিথালিয়া মিথাখালি অংশে মঙ্গলবার বিকেলে ঢাকাগামী বিআরটিসির একটি বাস পুলিশ ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১ শিশুসহ ৩ যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

নিহতরা হলো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিরচর চিংমারির গ্রামের আম বাবুর ছেলে জরু (১০), শ্রীবরর্দী উপজেলার কাকিলাকুড় গ্রামের দুলাল (৩০) ও আব্দুস সামাদ (৪০)। ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা।

আহতদের মধ্যে মতিন আলী (৩৫) ও মমিনুল হক (৩৫) কে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আফজাল (৩০), আলতাফ (৩০), মামুন (৩৫), আব্দুল বারেক (৩৫), খোরশেদ আলী (২৪), আব্দুল মতিন (৩৫), আব্দুল কুদ্দুস (৪০), মঞ্জু (২৫), আব্দুর রাজ্জাক (২৮), জহুরুল (৩০), শিবলী (৩০), পানফুল (৩০) ও মফিজুল (৭) কে শেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।