২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ছত্তিশগড়ে ভূমিমাইন বিস্ফোরণে ৫০ জনের প্রাণহানির আশংকা

ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়গঞ্জে ভয়াবহ ভূমিমাইন বিস্ফোরণে কমপক্ষে ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

সুব্রত আচার্য্য,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের অদূরে দোন্ডাদূলা জেলায় নকশালরা এ হামলা চালায়। সূত্র জানায়, দোন্ডাদূলার জেলার প্রিয় নগর গ্রামের শতাধিক গ্রামবাসী তিন টি গাড়ি করে রায়গঞ্জের নকশাল বিরোধী এক সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে, রাস্তায় পুতে রাখা উচ্চ ক্ষমতাশালী একাধিক ল্যান্ড মাইন বিস্ফোরিত হলে প্রথম যাত্রীবাহি বাসটি উড়ে যায়। স্থানীয় লোকজন আশংকা করছেন, বিস্ফোরণে ওই বাসের ৫০ জনযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ছত্তিশগড়ের পুলিশ প্রসাশন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সূত্র জানায়।