২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রলার ডুবি: বহু লোকের প্রাণহানির আশঙ্কা

বরিশালের কীর্তনখোলা নদীতে সোমবার সকালে ট্রলার ডুবিতে বহু মুসল্লির প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 12:29 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৬০)। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

বরিশালের চরমোনাইয়ে ওরস শরীফের আখেরি মোনাজাত শেষে মুসল্লি¬রা বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

চরমোনাইয়ের ওরস শরীফের মিডিয়া সেলের সমন্বয়কারী শহীদুল ইসলাম কবীর বিডিনিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ জন যাত্রী নিয়ে কীর্তনখোলা নদীতে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। ঘটনার দুই ঘন্টা পেরিয়ে গেলেও দমকল বাহিনীর ডুবুরীরা ঘটনাস্থলে এসে পৌঁছেনি।