২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁয় ৫ বছরের শিশু ধর্ষণের পর খুন

ঢাকার খিলগাঁ থানার বনশ্রী এলাকায় পাঁচ বছরের এক শিশু কন্যা খুন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পুলিশ জানায়, নিহতর নাম শারমিন। তার পিতা উলফত আলী ভাঙারির ব্যবসা করেন। শিশু শারমিনের লাশ পুলিশ রোববার দুপুরে বনশ্রী এলাকার একটি পরিত্যাক্ত খাল থেকে উদ্ধার করে।

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত সন্ত্রাসীরা ধর্ষণের পর শিশুটিকে নৃশংসভাবে খুন করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।