২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পুলিশের ক্রসফায়ারে জলদস্যু নিহত

মেঘনার বয়ারচরে রোববার ভোরে পুলিশের ক্রসফায়ারে মেঘনার দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর প্রধান বাচ্চু নিহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 12:06 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

এসময় বাচ্চুর সহযোগীদের হামলা ও গুলিতে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, দুইজন দারোগা ও এক কনস্টেবলসহ চারজন পুলিশ আহত হন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চট্টগ্রাম বন্দর শ্রমিক কলোনীর লোকমানের ঘর থেকে শনিবার ভোরে গ্রেপ্তার করে।

বাচ্চুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ভোলার বয়ারচরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় বাচ্চু পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বিদেশী কাটা রাইফেল, একটি দেশী বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।