২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ কেটিএস টেক্সটাাইলের সদস্যপদ বাতিল করেছে

বাংলাদেশ পোশাক তৈরি ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) শনিবার এক বৈঠকে কেটিএস টেক্সটাইলের সদস্যপদ বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বৃহস্পতিবার রাতে ওই গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৫ জন নিহত এবং ১০০ জন আহত হয়।

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের সদস্যদের চাকরি দেওয়া এবং আহতদের উন্নত চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বলা হয়, কেটিএস টেক্সটাইল শ্রমিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে বিজিএমইএ তাদের সদস্যপদ ও সকল সুযোগ সুবিধা বাতিল করছে।

বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএমইএ সহসভাপতি এসএম আবু তায়েব, সাবেক সভাপতি আনিসুল হক, এসএম ফজলুল হক এবং এমএ সালাম।