বিদ্যুৎ সংকট অব্যাহত
সারা দেশসহ নগরীতে বিদ্যুৎ সংকট অব্যহত থাকায় মানুষের স্বাভাবিক জীবন ও সেচকাজ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার দেশে মোট চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে, লোড শেডিং এর পরিমান ছিল এক হাজার মেগাওয়াট।
বিদ্যুতের অভাবে ঢাকা এবং এর আশেপাশের এলাকায় পানি সংকট দেখা দিয়েছে ।
ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) আওতাধীন এলাকায় শনিবার ১৪ শ’ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাঁচ শ’ মেগাওয়াট ঘাটতি ছিল।
ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪ নং ইউনিটের একটি অংশে যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার থেকে সেখানে উৎপাদন বন্ধ রয়েছে এবং এখনো ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।
বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার থেকে সিদ্ধিরগঞ্জ কেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।
