সিপিবি ২ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল ডেকেছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ২ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশব্যাপী হরতাল ডেকেছে।
সিপিবি কার্যালয়ে শনিবার দুপুরে এক সম্মেলনে জানানো হয়, গার্মেন্টস কারখানার মালিকদের অবহেলার কারণে কর্মচারি নিহত হওয়ার প্রতিবাদ এবং পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ডিজেল, সার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।
সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। সংগঠনের সভাপতি মঞ্জুরুল আহসান খান এসময় বক্তব্য রাখেন।
