২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে অপর একটি গার্মেন্টসে পদদলিত হয়ে ২৫ শ্রমিক আহত

চট্টগ্রামের সাগরিকা রোডে শনিবার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর পাশেই অবস্থিত একটি গার্মেন্টস কারখানায় পদদলিত হয়ে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্র জানায়, ইমরান গ্রুপের মালিকানাধীন গার্মেন্টসটির শ্রমিকরা ট্রান্সফরমার বিস্ফোরণের পর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে।

কর্মরত শ্রমিকদের মধ্যে কেটিএস গার্মেন্টস ট্রাজেডির আতংক ছড়িয়ে পড়লে, শ্রমিকরা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে দৌঁড়াদৌঁড়ি শুরু করে। এতে পদদলিত হয়ে কমপক্ষে ২৫ জন আহত হয়।

ফায়ার সার্ভিস কর্মীরা শ্রমিকদের উদ্ধার করে নিকটবর্তী আল আমিন ক্লিনিকে প্রেরণ করে।

গুরুতর আহত একজনকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক চিকিৎসার পর ২০জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।