শুক্রবার ড. আহমদ শরীফের ৭ম মৃত্যুবার্ষিকী
প্রখ্যাত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং মুক্তচিন্তাবিদ ড. আহমদ শরীফের ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. আহমদ শরীফ বাংলা ভাষা এবং সাহিত্যের গবেষণা ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ ছিলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিয়ন (বিএমইউ) শক্রবার বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি’র সুপার্জিত স্বাধীনতার পাদদেশে এক স্মরণ সখার আয়োজন করেছে।
কমরেড খালেকুজ্জামান, প্রফেসর আবুল আহসান চৌধুরী, কবি সমুদ্র গুপ্ত, প্রফেসর ড. নেহাল করিম, অ্যাড. কামরুল ইসলাম ও কমরেড সাইফুল হক সভায় বক্তব্য রাখবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিয়ন সকল দেশপ্রেমিক, প্রগতিশীল ও গণতন্ত্রমনা মানুষকে স্মরণ সভায় অংশ নেয়ার আহবান জানিয়েছে।
