ফরিদপুরে কৃতিসন্তান হুমায়ুন কবিরের জন্ম শতবার্ষিকী উদযাপন
ফরিদপুরের কৃতিসন্তান, প্রথম সারির কবি ও প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম হুমায়ুন কবিরের জন্মশতবার্ষিকী বুধবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে।
শহরের আলীপুরে অবস্থিত সাজেদা করিম পৌর গার্লস স্কুলে তার স্মরণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাজেদা বেগম সভায় সভাপতিত্ব করেন।
ফরিদপুর পৌরসভা চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মিঠু সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পৌর কোমিশনার বেগম হাসনা জাহান, গৌরী চক্রবর্তী, নমিতা কুণ্ডসহ অনেকেই সভায় বক্তব্য রাখেন।
এসময় হুমায়ুন কবিবের কবিতা এবং প্রবন্ধ থেকে পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
