ছাগলনাইয়ায় ছাত্রদলের ডাকে অর্ধদিবস হরতাল পালন, আটক ২
ছাগলনাইয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোরশেদুল হাই মুন্নার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতের বুধবার উপজেলা সদরে ছাত্রদলের ডাকে সকাল অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান পাট বন্ধ ছিল। এ সময় বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়। হরতাল সমর্থকরা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে।
এদিকে, নিহত বিএনপি নেতার স্ত্রী রাশেদা আক্তার রুমা বাদি হয়ে মঙ্গলবার ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুলাল ও ওমর নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ফেনীর প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আদালত বুধবার গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমাণ্ডের আদেশ দেন।
