২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গার পীরপুরে ২ কৃষককে জবাই করে হত্যা

চুয়াডাঙ্গার পীরপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা দুই জন কৃষককে জবাই করে হত্যা করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নিহতরা হলেন, দামুরহুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের সহিরউদ্দিনের ছেলে রজব আলী (৩২) এবং আনু মন্ডলের ছেলে নাজমুল (৩০)।

পুলিশ ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তারা পীরপুর গ্রাম থেকে ইব্রাহীমপুর ফেরার সময় পীরপুরের কুঠিবাড়ি মাঠে সন্ত্রাসীরা তাদের দু’জনকে অপহরণ করে জবাই করে নৃশংসভাবে হত্যা করে।

স্থানীয় লোকজন পীরপুর মাঠে বুধবার সকালে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ বুধবার সকাল ১১টায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।