২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরায়েজী আন্দোলনের নেতা আলহাজ্ব শরফুদ্দীন আহমেদ জুনায়েদের মৃত্যুতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর শোক

বৃটিশ বিরোধী ফরায়েজী আন্দোলনের অবিসংবাদিত নেতা আলহাজ্ব শরফুদ্দীন আহমেদ জুনায়েদের মৃত্যুতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 03:05 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আলহাজ্ব শরফুদ্দীন আহমেদ জুনায়েদ হাজী শরীয়তুল্লাহ (রঃ)’র পঞ্চম বংশধর এবং মরহুম পীর মহসীন উদ্দিন আহমেদ দুদুমিয়ার চতুর্থ সন্তান এবং তিনি চৌধুরী কামাল ইবনে ইউসুফের মামাতো ভাই ছিলেন।

শরফুদ্দীন আহমেদ জুনায়েদ (৫০) মাদারীপুরের বাহাদুরপুরে নিজ বাসভবনে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় হুদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র এবং ২ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর বাহাদুরপুরে মরহুমের নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।