টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগ-বিএনপি সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কদমতলীতে আওয়ামীলীগ-বিএনপি একই স্থানে সভা আহবানকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, কদমতলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ বুধবার বিকাল চারটায় জনসভার জন্য প্রশাসনের কাছে অনুমতি নিয়ে প্রচারণা চালিয়ে আসছিল। উপজেলা বিএনপি বুধবার একই স্থানে জনসভা আহবান করে প্রচারণা শুরু করে।
এ অবস্থায় আইন-শৃৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে উপজেলা নির্বাহী অফিসার জনসভাস্থল ও আশেপাশের এলাকায় ৪৮ ঘন্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
