চুয়াডাঙ্গার পিরপুরে ২ জন ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে
চুয়াডাঙ্গার পিরপুরে একদল সন্ত্রাসী দুই জন ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে। বুধবার পুলিশ একথা জানায়।
নিহতদের একজনের পরিচয় পাওয়া গিয়েছে। তিনি হচ্ছেন দামুরহুদা গ্রামের নাজমুল। স্থানীয় লোকজন পিরপুর মাঠে মঙ্গলবার রাতে তাদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।
