২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ২৬শে ফেব্রুয়ারি থেকে ৪৮ ঘন্টার হরতাল

খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি ২৬ ও ২৭ ফেব্রুয়ারি জেলায় ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচী ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাহগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 11:27 AM

Updated : 26 Apr 2022, 03:27 PM

কাঠ ব্যবসা জটিলতাসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কাঠ ব্যবসায়ী সমিতি এই হরতালের ডাক দিয়েছে।

দাবি সমূহ হচ্ছে-খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সীল দেয়াকৃত লট সমূহের কার্য্যাদেশ প্রদান, জোত পারমিটের অনুবলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের পূর্বে সংগৃহীত সকল বনজ দ্রব্যে গড় নিলাম মূল্য প্রদান, রীট পিটিশনের উপর হাইকোর্টের আদেশ মোতবেক কার্যকরী ভূমিকা গ্রহণ করে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উক্ত আদেশের উপর অহেতুকভাবে আরোপিত অতিরিক্ত শর্ত ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার, রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষকের অপসারণ, পার্বত্য চট্টগ্রাম ট্রানজিট রুলস অনুসারে জোত পারমিটের কার্যক্রম অব্যাহত রাখা, কাঠ পরিবহনে নিরাপত্তা বাহিনীর বাঁধা ও অবৈধ হস্তক্ষেপ প্রত্যাহার করা।