২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদ রফিকের বাড়িতে যেভাবে পালিত হয়েছে অমর একুশে

ভাষা শহীদ রফিকের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইড়ের পাড়িল গ্রামে গভীর শ্রদ্ধা ও প্রাণের আবেগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ দিবস পালিত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ভোর হওয়ার সাথে সাথেই ভাষা শহীদ রফিকের গ্রামের বাড়ি পাড়িলে হাজার হাজার মানুষ সমবেত হতে শুরু করে। এর আগে একুশের প্রথম প্রহরে রফিকের পরিবারের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাফিকের বাড়ির আঙিনায় অবস্থিত শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ রফিকের পরিবারের সদস্যদের বস্ত্র প্রদান করেন।