৪ দিন পর বিমানের ৩টি উড়োজাহাজ সচল
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি বিকল ডিসি-১০ উড়োজাহাজ অবশেষে চারদিন পর সচল হয়েছে।
বিমান কর্তৃপক্ষ দাবি করেছে, এই তিনটি সচল হয়ে ওঠা ডিসি-১০ এবং চারটি এয়ারবাস দিয়ে গত কয়েকদিন ধরে ভেঙে পড়া বিমানের ফ্লাইট সিডিউল স্বাভাবিক হয়ে এসেছে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট সিডিউলের আগাম সময়সূচি ঘোষণা করা হয়।
তবে বিমানের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, উড়োজাহাজ সংকটের কারণে এর আগে সংস্থার ঘোষিত ফ্লাইট রি-সিডিউলের সময়সূচির কোনোটিই ঠিক থাকেনি।
এই সঙ্কট কাটিয়ে উঠতে দুটি এয়ারবাস উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে এরই মধ্যে বিমান আহ্বান করেছে আন্তর্জাতিক দরপত্র।
এছাড়া বিমানের উড়োজাহাজ বহরে আরো একটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ রয়েছে।
