২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার জলাবদ্ধতা নিরসনে ইআরডি ও জাইকার মধ্যে চুক্তি

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে স্ট্রোর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম (২য় পর্যায়) উন্নয়নের লক্ষ্যে বহিঃসম্পদ বিভাগ (ইআরডি) ও জাপানের জাইকার মধ্যে সোমবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

ইআরডি’র উপ- সচিব এবং জাইকা’র বেসিক ডিজাইন স্টাডি মিশনের টিম লিডার আকিও আরাই নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। জাপান সরকারের সহায়তায় এ প্রকল্পের কাজ চলছে।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে বেসিক ডিজাইন স্টাডি মিশনের সদস্য এবং জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে এবং বন্ধ ড্রেনেজ ব্যবস্থা চালুর লক্ষ্য নিয়ে এ প্রকল্পের আওতায় রয়েছে কল্যাণপুর পাম্পিং স্টেশন কাম স্লুইস গেট সম্প্রসারণ, ক্যানেল ব্যবস্থাপনা এবং যন্ত্রপাতি পরিচালনা। আশা করা হচ্ছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

সাত সদস্যের বেসিক ডিজাইন স্টাডি টিম ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। টোকিওর জাইকা সদরদপ্তরের সদস্য ও জাপানের সিটিআই ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের সদস্যদের নিয়ে এ মিশন গঠন করা হয়েছে।

মিশন এর মধ্যে কল্যাণপুর পাম্পিং স্টেশন ও আশপাশের এলাকা এবং সেগুনবাগিচা ক্যানেল ঘুরে দেখেন। এছাড়া মিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ঢাকা ওয়াসার সাথে বৈঠক করেছে।

মাসব্যাপী বাংলাদেশ সফরে মিশন প্রকল্প এলাকায় বি¯তৃত জরিপ চালিয়ে প্রকল্পের বেসিক ডিজাইন সংক্রান্ত রিপোর্ট প্রণয়ন করবে।