২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে খ্রিস্টান পল্লীর ৪ যুবক গ্রেপ্তার, এলাকা আবার পুরুষ শূন্য

পুলিশ সাভারের মিটন কৃষ্ণপুর গ্রামের খ্রিস্টান পল্লী থেকে রোববার চার যুবককে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পলাশ গমেজ (২৫), রিগেন কস্তা (১৮), বাদশা গমেজ (২১) ও বাদল সরকার (২০)।

এদিকে পুলিশ প্রত্যাহারের পর যে সকল গ্রামবাসী পলাতক অবস্থা থেকে ফিরে এসেছিল তারা আবার গ্রেপ্তারের ভয়ে এলাকা থেকে পালিয়ে গেছে।

গ্রেপ্তারকৃত যুবকদের পরিবার অভিযোগ করেছে, পুলিশ কোনও কারণ ছাড়াই ওই যুবকদেরকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বিডিনিউজকে বলেন, জমি সংক্রান্ত কারণে নয়, মাদকদ্রব্য রাখার দায়ে তাদের ধরা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছে মদ-গাঁজা পাওয়া গেছে বলে তিনি জানান।

যুবকদের গ্রেপ্তার ও ৯ দশমিক ৮৯ একর জমি দখলের প্রতিবাদে গ্রামবাসী রোববার দিনব্যাপী বিক্ষোভ মিছিল করে।

প্রতিবাদ ও সমালোচনার মুখে সাভারের মিটন কৃষ্ণপুর গ্রামের খ্রিস্টান পল্লী হতে সশস্ত্র পুলিশ প্রত্যাহার করা হলেও সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল অব্যাহত রয়েছে।

ওই যুবকদের আটকের পর এলাকাবাসীর মধ্যে বর্তমানে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।