ল্যান্স কর্পোরাল জয়নুল আবেদীনের লাশ দাফন
অপারেশন কুয়েত পূর্নগঠন-১ (ওকেপি)তে কর্মরত অবস্থায় ১২ ফেব্রুয়ারি বিস্ফোরক বিস্ফোরনে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোলাল জয়নূল আবেদীনের মরদেহ রোববার পূর্ন সামরিক মর্যাদায় তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার কসবার লতুয়ামারা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জয়নূল আবেদীন ১২ ফেব্রুয়ারি কুয়েতের উম্ম আল গোয়াতির ডেমুলেশন প্রকল্প এলাকায় এক বিস্ফোরনে প্রাণ হারান।
এরআগে মৃতদেহ সকালে কুয়েত এয়ার লাইন্সের একটি বাণিজ্যিক বিমানযোগে ঢাকা জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
ঢাকা সেনা নিবাসের ‘চপারস ডেন’ এ মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ও উর্দ্ধতন সেনা কর্মকর্তাবৃন্দ সহ নিহতের পরিবাবের সদস্যরা উপস্থিত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে নিজ গ্রামে দ্বিতীয় জানাযার পর জয়নুল আবেদীনকে দাফন করা হয়।
