২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’তে শিক্ষকের বিরুদ্ধে নম্বরপত্র জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা নম্বরপত্র জালিয়াতির অভিযোগ উঠেছে। এ অভিযোগেরে প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এই বিভাগের স্নাতকোত্তর ২০০০ - ০১ শিক্ষাবর্ষের থিসিস গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষার নম্বর পত্রের জালিয়াতের অভিযোগে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের অপসারণের দাবিতে শনিবার প্রতিবাদ র্যালি ও উপাচার্যের কাছে চার দফা দাবি সম্বলিত স্বারকলিপি জমা দিয়েছে।

স্বারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেছে, পরীক্ষা কমিটির সভাপতি তার অন্য দুই সহকারি ড. মোজাম্মেল হক এবং স্বাধীন সেনের অনুপস্থিতিতে নম্বরপত্র খুলে দেখেছেন এবং নম্বর কমবেশি করেছেন।

সূত্র জানায়, শনিবার প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ উপাচার্য অধ্যাপক মো: এনামুল হক খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অপর দুই সদস্য হলেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো: নাসিরুদ্দীন এবং পরীক্ষা অফিসের পরিচালক অধ্যাপক মির্জা মফিজউদ্দিন।