ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্দেহভাজন জেএমবি গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল থেকে মঙ্গলবার রাতে রমনা থানা পুলিশ সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সদস্যের নাম মাহবুব।
ঢাবি ক্যাম্পাস সূত্র ও পুলিশ জানায়, মাহাবুব দীর্ঘদিন ধরে হলের টিভি রুমে অবস্থান করছিল। পুলিশ জানায়, মাহবুবের বাড়ি বরগুনা জেলায়।
