নওগাঁয় মৃদু ভূ-কম্পন
নওগাঁ শহর, পার্শ্ববর্তী এলাকা এবং রানীনগর উপজেলা সদরে মঙ্গলবার সকাল ৭টায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।
এ ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিলো সকাল ৭টা থেকে আট সেকেন্ড মাত্র। এ সময় পুকুর, ডোবা, খাল-বিল, নদী-নালার পানিতে আলোড়ন সৃষ্টিসহ বাসাবাড়ির আসবাবপত্র ও অন্যান্য মালামাল কাঁপতে দেখা যায়। তবে ভূ-কম্পনের কারণে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
