২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের টিকাদান কর্মসূচী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে

বাংলাদেশের ৩৩ মিলিয়ন শিশুকে হামের টিকাদানের লক্ষ্য নিয়ে সরকার আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে হামের টিকাদানে বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচী শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সূত্র বিডিনিউজকে জানায়, দেশব্যাপী হাম প্রতিরোধ কর্মসূচীর আওতায় সারা দেশের প্রায় ৩ কোটি ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে।

দেশে প্রতিবছর প্রায় ২০ হাজার শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, যেখানে ১৪০ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেকেরই গড় আয় দিনে ১ ডলারের নিচে।

দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচীতে এর আগে টিকা গ্রহণ করতে ব্যার্থ শিশুরা নতুন করে হামের টিকা গ্রহণের সুযোগ পাবে।

সরকার ২০০৪-২০১০ সালের মধ্যে হাম নির্মূলে দেশের শিশুদের মধ্যে সচেতনতা গড়ে তোলার একটি জাতীয় কর্মসূচী হাতে নিয়েছে।

বাংলাদেশের মাটি থেকে চিরতরে হাম নির্মূলের জন্য এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

ইপিআই সূত্র জানায় হাজার হাজার কর্মী এই কর্মসূচী বাস্তবায়নে অংশ নেবে। টিকা প্রদানকারীর সাম্ভব্য সংখ্যা হলো ৫০৭৭৫ জন এদেরকে সহযোগিতা করবে ৭৪৬৬৪০ জন স্বেচ্ছাসেবক।

জাতিসংঘের শিশু তহবিলের একজন মুখপাত্রের বর্ণনা মতে, হামের কারণে শিশু মৃত্যু হার বিবেচনায় বাংলাদেশের স্থান অন্যতম এবং এই কর্মসূচী হাম প্রতিরোধে সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কর্মসূচী হিসেবে বিবেচিত হবে।

দেশের ২৬ হাজার বিদ্যালয়, হাসপাতাল এবং অনান্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্র গড়ে তোলা হবে।

কর্মসূচি বাস্তবায়নে ১২ মিলিয়ন ইউএস ডলার ব্যায় করা হবে, জাতিসংঘের শিশু সহায়তা তহবিল এবং বাংলাদেশ সরকার এই প্রকল্পে অর্থায়ণ করছে।

ইউনিসেফ এবং এর সহযোগী সংস্থা ইতিমধ্যে রাজশাহী এবং বগুড়া জেলায় সেপ্টেম্বর মাসের তিন সপ্তাহে ১ দশমিক ৩ মিলিয়ন শিশুকে হামের টিকা প্রদান করেছে। ১৫ হাজার স্বেচ্ছাসেবক ও ১৬০০ জন স্বাস্থ্য কর্মী ৪৫০০ কেন্দ্রের মাধ্যমে এই দুই জেলায় হামের টিকা দেওয়া হয়।

উন্নত দেশগুলোতে হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকা দেওয়া হলেও প্রতিবছর সারা বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় ৫ লক্ষ লোকের মৃত্যু হয়।