২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জেএমবি নেতার আত্মসমর্পন

পটুয়াখালী অঞ্চলের জেএমবি’র এরিয়া কমান্ডার মাসুম বিল্লাহ (১৯) র‌্যাবের কাছে আত্মসমর্পন করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

র‌্যাব-৮ এর সদস্যরা মঙ্গলবার জানায়, গতেেরাববার পটুয়াখালী র‌্যাবের অস্থায়ী কার্যালয়ে মাসুম পারিবারিক চাপে আত্মসমর্পন করে। মাসুম নিজেকে বরগুনা-পটুয়াখালী অঞ্চলের জেএমবি’র কমান্ডার বলে স্বীকার করেছে। মাসুম জানায়, ১৭ আগস্ট বরগুনার সাতটি পয়েন্টে সিরিজ বোমা বিস্ফোরণের নেতৃত্বে ছিল সে। বিশেষ করে মসজিদের মোড়ে বোমা হামলায় সে সরাসরি জড়িত ছিল বলে জানায়।

বিল্লাল ২০০১ সালে জেএমবিতে যোগ দেয়। ২০০২ সালে প্রশিক্ষণ নেওয়ার সময় জেএমবি’র সামরিক কমান্ডার আতাউর রহমান সানীর সঙ্গে তার শেষ দেখা হয় বলে মাসুম বিল্লাহ জানায়।