২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া এনার্জির মডেল কৃষি প্রকল্পে সুগন্ধি ধান চাষ করে ফুলবাড়ীর কৃষকরা ২৩৩ শতাংশ লাভ করেছে

এশিয়া এনার্জির মডেল কৃষি প্রকল্পের আওতায় সুগন্ধি ধান চাষ করে ফুলবাড়ীর কৃষকরা চলতি মৌসুমে তাদের বিনিয়োগের উপর ২৩৩ শতাংশ লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সাধারণ চালের চেয়ে সুগন্ধি চালের দাম বেশি হওয়ায় ফুলবাড়ীর কৃষকরা এর উৎপাদনে লক্ষনীয় আগ্রহ দেখিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলবাড়ীর খয়েরবাড়ী এলাকার এক কৃষক ২৬০ ডেসিমেল জমির উপর ১৪,৪০৭ টাকা খরচে সুগন্ধি ধান চাষ করে ৪৮,০০০ টাকা আয় করে। এতে তার নিট লাভ হয় ৩৩,৫৯৩ টাকা যা তার বিনিয়োগের ২৩৩ শতাংশ বেশি। অন্যদের লাভও একই রকম।

ফুলবাড়ী কয়লা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাকারী যুক্তরাজ্য ভিত্তিক এশিয়া এনার্জি এর আগে এই মডেল কৃষি প্রকল্পের উদ্যোগ নেয় যাতে কয়লা প্রকল্পের জন্য কৃষকরা কৃষি উৎপাদনের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে পারে।

কৃষকরা জানায়, সুগন্ধি ‘বিরি ধান - ৩৮’ এর বর্তমান বাজার মূল্য মণ প্রতি ৬০০ টাকা যেখানে সাধারণ প্রজাতির ধানের মূল্য ৩৮০ টাকা। সুগন্ধি ধান এবং সাধারণ ধানের একর প্রতি উৎপাদন প্রায় সমান কিন্তু সুগন্ধি ধানের বাজার মূল্য অনেক বেশি হওয়ায় কৃষকরা এটি চাষে বেশি আগ্রহী। ফুলবাড়ী উপজেলার পূর্বা, নারায়নপুর এবং খয়েরবাড়ী এলাকার কৃষকরা এশিয়া এনার্জির কৃষি প্রকল্পে অংশ নেয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রাব্বান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম এবং এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) পিটিওয়াই লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যরি লাই শস্য তোলার সময় প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

গত বছর এশিয়া এনার্জি ফুলবাড়ীর কৃষকদের শস্য বহুমুখীকরণ ও উচ্চ উৎপাদন বিষয়ে প্রশিক্ষিত করার জন্য মডেল কৃষি প্রকল্প শুরু করে। এ প্রকল্পের আওতায় রসুন, ডাল, উচ্চ ফলনশীল ধান (বিরি - ২৯), শংকরায়িত ধান (জিবি - ৪) এবং শংকরায়িত ভুট্টা চাষ করা হয়।

এশিয়া এনার্জি কয়লা খনির সমীক্ষার কাজ শেষ করেছে এবং অনুমোদন সাপেক্ষে খনি উন্নয়নের জন্য চূড়া›ত রিপোর্ট সরকারের নিকট জমা দিয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা এখানে ৫৭২ মিলিয়ন টন উন্নত বিটুমিনাস জাতীয় কয়লার মজুদ নির্ধারণ করেছে। এই খনি থেকে উন্মুক্ত খনন পদ্ধতির মাধ্যমে বছরে ১৫ মিলিয়ন টন কয়লা উত্তোলন করা যাবে।