২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস খাদে পড়ে ৩০ জন আহত

ঝিনাইদহ-যশোর মহাসড়কে সোমবার বিকেলে একটি বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 10:09 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

মহাসড়কের কয়ারগাছিতে ফরিদপুর থেকে খুলনাগামী বাসটির (পাবনা ড-৩২৪) সামনের চাকা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১২ জনকে সদর হাসপাতাল এবং তিনজনকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে অনিক নামে এক শিশু র অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঝিনাইদহ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।