২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূসহ ২ জন খুন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় গৃহবধূসহ দুইজন খুন হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষের একদল লোক পিটিয়ে হত্যা করে বাড়ির পাশের খাদে ফেলে যায়।

নিহতের নাম মুসলিম উদ্দিন (২২)।

পুলিশ জানায়, একটি মোবাইল ফোনের বিরোধকে কেন্দ্র করে মুসলিমকে হত্যা করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে খুন করা হয়েছে। নিহতের নাম মানজিলা আক্তার (২৪)।

পুলিশ লাশ দু‘টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।