২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে এসিড সন্ত্রাস

জমি দখলের উদ্দেশে মুন্সীগঞ্জে শনিবার গভীর রাতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা চন্দনা রানী মন্ডল (৩২) নামে মহিলাকে এসিড মেরে ঝলসে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ঘটনার পর গুরুত্বর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চন্দনা রানী ও তার পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাত বারোটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে পেছন থেকে সন্ত্রাসীরা চন্দনা রানীর গায়ে এসিড মারে। এতে তার পিঠ সহ শরীরের ভিভিন্ন স্থানে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়।

তার চিৎকারে সন্ত্রারীরা পালিয়ে গেলে পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী মনির, আমির, হারুন ও সামসু ঢালী সহ বেশ কয়েকজন সন্ত্রাসী হামলায় অংশ নেয় বলে সূত্র জানায়।

চন্দনা রানীর জমি দখলের জন্য সন্ত্রাসীরা বেশ কয়েকবার হুমকি দেওয়ার পর এ ঘটনা ঘটায়। হুমকির ঘটনায় তিনি স্থানীয় টঙ্গিবাড়ি থানাতে ইতিপূর্বে জিডি করেছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।