রাজধানীর বেবি মদিনা খামারে বাচ্চা প্রসব করেছে উট
রাজধানীর দক্ষিণ কমলাপুরের দেওয়ানবাগ শরীফ এলাকায় বেবি মদিনা উট খামারে রোববার বাংলাদেশে প্রথমবারের মতো একটি উটের বাচ্চা হয়েছে।
এই নবজাতক উট শাবকটির নাম রাখা হয়েছে সৌরভ।
শফি হাযরত মাহবুব - ই - খুদা প্রতিষ্ঠিত এই খামারে বর্তমানে ৩৭টি উট রয়েছে।
দেওয়ানবাগ শরীফের সূত্র হতে জানা যায়, এবারের ঈদুল আযহায় এই খামারের ছয়টি উট বিক্রি করা হয়েছে।
