২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাচ উন্নয়ন বিষয়ক মন্ত্রী ১৪-১৬ ফেব্রয়ারি বাংলাদেশ সফরে আসছেন

নেদারল্যান্ডের ডেভেলপমেন্ট কো-অপারেশন মন্ত্রী অ্যাজেন্স ভ্যান আরডেন ভ্যান-দার হোভেন ১৪-১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি বাংলাদেশ সরকারের সাথে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন উন্নয়ন অংশীদারদের সাথে আলোচনা করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভ্যান আরডেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অর্থমন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ব্যাসায়ী নেতৃবৃন্দ এবং আর্ন্তজাতিক বিভিন্ন কূটনীতিবিদদের সাথে সাক্ষাত করবেন।

তার ভ্রমণকালে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয় এবং ডাচ পরিবহন ও পানিসম্পদ ব্যাবস্থাপনা মন্ত্রাণলয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সাক্ষর হবে।

এছাড়া ব্রাকের শিক্ষা কর্মসূচী প্রকল্পের সাথে একটি বর্ধিত চুক্তি সাক্ষরও কর্মসূচীর মধ্যে রয়েছে।

মন্ত্রীর কর্মসূচীর মধ্যে, দেশের দক্ষিন পশ্চিমাংশে ডাচ সরকারের অনুদানে বাস্তবায়নাধীন পানি সরবরাহ, স্বাস্থ্য এবং শিক্ষা খাতের কয়েকটি প্রকল্পের মাঠ পর্যায়ে পরিদর্শনও রয়েছে।

কর্মসূচীর শেষ দিন ১৬ ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় মন্ত্রী নগরীর লেক শোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেবেন।