দিলীপ কুমারের বিরুদ্ধে ভারতীয় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদন
প্রায় এক কোটি টাকার চেক জালিয়াতের মামলায় ভারতের হায়দাব্রাদের একটি স্থানীয় আদালত কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার এবং আরো দু’জনের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (এনবিডাব্লিউ) জারি করেছে।
কোলকাতায় রেজিস্ট্রিকৃত জিকে এক্সিম ইন্ডিয়া’র চেয়ারম্যান দিলীপ কুমার এবং গোপালালা কৃষ্ণ রাথি ও অঞ্জু রাথি নামে দু’জন পরিচালকের বিরুদ্ধে হায়দাব্রাদের ১৪তম প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই পরোয়ানা অনুমোদন করেন।
সূত্র জানায়, আদালতের নির্দেশে মুম্বাই পুলিশের সহায়তায় হায়দ্রাবাদ পুলিশ দিলীপ কুমার এবং অপর দুই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য কাজ করছে।
