২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৯ জঙ্গির বিরুদ্ধে ২টি মামলা

নীলফামারীতে গ্রেপ্তারকৃত নয় জঙ্গির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফারক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে র‌্যাব সদস্যরা তাদের সৈয়দপুর থেকে গ্রেপ্তার করে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 06:05 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নীলফামারী ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত নয়জনের মধ্যে চারজনকে ১৭ আগস্ট বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখায়।

নীলফামারী জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে গ্রেপ্তারকৃত ওয়াজেদুল ইসলাম (২৪), এহসানুল হক মেজবাহ (১৮), রবিউল ইসলাম কমাল (১৮) এবং আমজাদ হোসেন (৩২) ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত থেকে অস্ত্র মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্যে সাতদিনের রিমান্ডের আবেদন জানান। মামলার চার্জশিট প্রদান না করায় আদালত জামিনের আবেদন গ্রহণ করেনি।