২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে প্রথম নারী ব্যাটেলিয়ন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই প্রথম নারীদের নিয়ে একটি ব্যাটেলিয়ন গঠন করতে যাচ্ছে। তাদের বাংলাদেশ ও পাঞ্জাব সীমান্তে পাঠানো হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুব্রত আচার্য্য, কলকাতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বিশেষ করে ভারতের পূর্বে বাংলাদেশ সীমান্ত এবং উত্তরে পাঞ্জাব সীমান্তে আটককৃত নারীদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করতে বিএসএফ এই নারী ব্যাটেলিয়ন গঠন করতে যাচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, নারী ব্যাটেলিয়নের ব্যাপারে বিএসএফ এখন আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় রয়েছে। বর্তমানে গঠন প্রক্রিয়া চলছে। তারা সীমান্তে তাদের পুরুষ সহযোগীদের সাথে একযোগে কাজ করবে।