২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২ শিশু কন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে নিজের দুই শিশু কন্যাকে হত্যার দায়ে আদালত আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মীর্জা মো. আব্দুর রউফ মঙ্গলবার এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ধোবড়াগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নানের দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে মামলা চলছিল। মামলায় হেরে যাওয়ার পর সে ২০০২ সালের ২২ আগস্ট রাতে নিজের দুই শিশু কন্যা রুকসানা (৭) ও রুনাকে (৫)  শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় পরের দিন তার স্ত্রী চামেলী বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে।