দেশে বর্তমানে নিরক্ষরতার হার ৩৭ দশমিক ৩৪ শতাংশ
শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, দেশে বর্তমানে নিরক্ষরতার হার ৩৭ দশমিক ৩৪ শতাংশ।
এর মধ্যে নারী ৪১ দশমিক ৪০ শতাংশ এবং পুরুষ ৩৩ দশমিক ৫৭ শতাংশ। জাতীয় পার্টির সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মঙ্গরবার সংসদে তিনি একথা বলেন।
